ইউটিউব শর্টসে মাসে ১৫০ কোটি দর্শক

১৫ জুন, ২০২২ ২২:৩৮  
ক্রিয়েটরদের আকর্ষণীয় ক্যাশ বোনাস এবং ফিচার উন্নতকরণের মাধ্যমে প্রায় দুই বছর পর অনেক মানুষই ইউটিউবের শর্টস ফর্ম ভিডিও দেখছে। বতর্মানে মাসে ১৫০ কোটিরও অধিক মানুষ টিকটকের বিকল্প এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। খবর দ্য ভার্জ। বুধবার ইউটিউব জানায়, এই হিসাব শুধুমাত্র যারা অ্যাকাউন্টে লগইন থাকা অবস্থায় ইউটিউব শর্টস দেখছে। এর বাইরেও অনেকেই লগইন ছাড়াই প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। গত এপ্রিলের হিসাবে ইউটিউবে মাসে ২০০ কোটির অধিক ব্যবহারকারী রয়েছে বলে জানানো হয়। টিকটককে টেক্কা দিতে ২০২০ সালে ইউটিউব শর্টস চালু করা হয়। এরপর থেকে নিজের জায়গা করে নিতে শুরু করে প্ল্যাটফর্মটি। গত এপ্রিলে গুগলের হিসাব মতে, দিনে ৩০ বিলিয়ন ভিউয়ের মাইলফলক অর্জন করেছিলো শর্টস। ডিবিটেক/বিএমটি